1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোটি টাকা বরাদ্ধে কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনালের আধুনিককরণ কাজ শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোটি টাকা বরাদ্ধে কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনালের আধুনিককরণ কাজ শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৩৯৯ বার

শাহজালাল শাহেদ, কক্সবাজার: কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে এক কোটি টাকা বরাদ্ধে আধুনিককরণ প্রকল্পের কাজ শুভ উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র মুজিবুর রহমান। শুক্রবার সন্ধ্যায় গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক কাজ শুরু করেন তিনি।
কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম জানান, দ্রুত সময়ের মধ্যে টার্মিনালের পার্কিং, লাইটিং এবং পাবলিক টয়লেট নির্মাণসহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। কাজগুলো শেষ হলে টার্মিনালের সমস্যা সমাধানের পাশাপাশি দৃষ্টিনন্দনও হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্ধ সরূপ এক কোটি টাকার এ কাজ হচ্ছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, “স্থানীয় সরকার বিভাগের সচিব কক্সবাজারের কৃতি সন্তান হেলালুদ্দীন আহমেদের আন্তরিক প্রচেষ্টায় এ বরাদ্ধ পাওয়া গেছে। শুধু টার্মিনাল সংস্কারের কোটি টাকা বরাদ্ধ নয়, কক্সবাজার পৌরসভা তথা পর্যটন নগরীকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলতে আরও শত শত কোটি টাকার প্রকল্প দেয়াসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন আমাদের ভূমিপুত্র। এ জন্য মাননীয় সচিব মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।”
এসময় কক্সবাজার চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, হোটেল মোটেল গেষ্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net