1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলোকিত মানুষ হতে শিক্ষার বিকল্প নেই : দারুল হিকমাহ একাডেমির অনুষ্ঠানে লিটু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

আলোকিত মানুষ হতে শিক্ষার বিকল্প নেই : দারুল হিকমাহ একাডেমির অনুষ্ঠানে লিটু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৫০৬ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া শাহারবিল রামপুরস্থ দারুল হিকমাহ একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠান বৃহস্পতিবার ৩০জানুয়ারি একাডেমি প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
একাডেমির অধ্যক্ষ মু. রিদুয়ানুল মোস্তফা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু।
তিনি বক্তব্যে বলেন, আলোকিত মানুষ হওয়ার জন্যে শিক্ষার বিকল্প নেই। সুস্থ বিনোদন চর্চা উন্নত শিক্ষা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। তাই পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের মনোনিবেশ করার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি এ ক্ষেত্রে জেলা পরিষদের তরফ থেকে সবধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন প্রধান অতিথির বক্তব্যে।
উদ্বোধক ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু তৈয়ব। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সরওয়ার আলম, শাহারবিল ইউপির প্যানেল চেয়ারম্যান এনামুল হক, এমইউপি আবদুল হক, দারুল হিকমাহ এসোসিয়েটসের সেক্রেটারি আবদুস সামাদ, একাডেমি প্রশাসনের কর্মকর্তা মো. আবু সাঈদ বিন আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় শিক্ষক-শিক্ষিকা, বিদায়ী ও অধ্যয়রনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net