1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার নাঙ্গলকোটে অপহরণের ১৩ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী ॥ এক অপহরণকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

কুমিল্লার নাঙ্গলকোটে অপহরণের ১৩ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী ॥ এক অপহরণকারী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৫৪০ বার

স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের তুগুরিয়া গ্রামের স্কুল ছাত্রী অপরণের ১৩ দিনেও উদ্ধার হয়নি। অপহরণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার একই গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মামুন (৩৫) নামের একজনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হেয়ছে। অপহরণের পর অপহৃতের পিতার কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপন দাবী করে অপহরণকারীরা। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করে অপহৃতের পিতা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারী খিলা গনউদ্যোগ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ও তার বোন সন্ধ্যায় বাড়ীর পাশে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের ব্রীজের উপর ঘুরতে যায়। এসময় মুখোশধারী ঐ গ্রামের সেলিমের ছেলে সোহাগ, তার ভাই শিপন, মামুনসহ তিন চার জন অপহরণকারী সিএনজি চালিত অটোরিকশা যোগে ওই ছাত্রীকে নোয়াখালীর দিকে নিয়ে যায়। পরে সোহেল নামের এক যুবক অপহৃতের পিতার নিকট মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপন দাবী করে। এ ঘটনায় অপহৃতের পিতা বাদী হয়ে বুধবার ৪ জনকে আসামী করে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার আটকৃত মামুনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
অপহৃতের পিতা বলেন, আমার মেয়েকে অপহরণ করায় আমি থানায় মামলা দায়ের করি। অপরণকারী সোহেল ও তাদের লোকজন আমাকে ও আমার পরিবারকে হত্যা ও আমার মৎস প্রজেক্টে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার মেয়েকে উদ্ধারে আমি প্রশাসনের হস্তক্ষে কামনা করছি।
নাঙ্গলকোট থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অপহৃতকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net