1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে শিক্ষক সমিতি নির্বাচনকে সামনে রেখে শিক্ষক লাঞ্চিত হওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

নাঙ্গলকোটে শিক্ষক সমিতি নির্বাচনকে সামনে রেখে শিক্ষক লাঞ্চিত হওয়ার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৪৮৮ বার

নাঙ্গলকোট সংবাদদাতা:
আগামী ২৬ জানুয়ারী নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনকে
সামনে রেখে পদ-পদবী নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্ভাব্য প্রার্থী
হওয়া শিক্ষকদের মাঝে উত্তেজনার আভাস পাওয়া গেছে। উপজেলার চাঁন্দগড়া উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর ছিদ্দিক লিটন ও একই বিদ্যালয়ের
সহকারী শিক্ষক মোঃ নুর হোসেন বি,এস,সি দুই জনেই সাধারন সম্পাদক পদে
প্রার্থী হওয়ার ঘোষনা দেন। এতে দুই জনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বুধবার
বিদ্যালয়ের সভাপতি চাঁন মিয়া সরকার, প্রধান শিক্ষক ও মাষ্টার নূর হোসেন
কে নিয়ে জামাল পিয়নের চা দোকানে সমঝোতা করার চেষ্টা করে। এতে তিনি ব্যর্থ
হয়ে উপজেলা চেয়ারম্যান জনাব, সামছুউদ্দিন (কালু) এর নিকট যাওয়ার
সিদ্ধান্ত হয়। নুর হোসেন বি,এস,সি অভিযোগ করে বলেন, এ সিদ্ধান্ত মেনে
নেওয়ার পরও, প্রধান শিক্ষক বিদ্যালয়ের অফিস সহকারী দেলোয়ার হোসেনকে দিয়ে
আমাকে লাঞ্চিত করে। সে বলে, নির্বাচনের পরে রেজুলেশন করে বিদ্যালয় থেকে
আমাকে ঘাঁড় ধরে বের করে দেওয়া হবে। কাল থেকে যেন বিদ্যালয়ে না যাই এবং
নির্বাচন করলে আমার খবর আছে বলে, হুমকি দেয়, অনেক গাল-মন্দ করে। এ
ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি চাঁন মিয়া সরকার ও মাষ্টার দেলোয়ার হোসেনের
সাথে মোবাইল ফোনে জানতে চাইলে, তারা নির্বাচনে দুই জনকে সমঝোতার কথা বলা
হয়েছে। তবে এ নিয়ে বাড়াবাড়ি বা লাঞ্জিত হওয়ার মত কোন ঘটনা ঘটেনি বলে
জানান। এই নেক্কার জনক ঘটনা দূষিদের আইনের আওতায় এনে শাশিÍর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net