1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আতিকুল নিজেই নেমেছেন পোস্টার অপসারণে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

আতিকুল নিজেই নেমেছেন পোস্টার অপসারণে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮৪ বার

আবদুল্লাহ মজুমদার ঃ সিটি নির্বাচন উপলক্ষে সাঁটানো পোস্টার নিজেই অপসারণ করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

সোমবার বিকেলে রাজধানীর বনানীর ১৪ নম্বর রোডে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের পোস্টার অপসারণ শুরু করেন তিনি।আতিকুল ইসলাম বলেন, পোস্টার অপসারণ অবশ্যই সিটি করপোরেশন করবে, আমরা নিজেরা যদি করি তবে কাজটা দ্রুত শেষ হয়ে যাবে। আমরা সবাই পরিষ্কার আকাশ দেখতে চাই, অনুরোধ করব আমরা যদি যে যার পোস্টারগুলো নামিয়ে ফেলি তবে কাজটা তরান্বিত হবে। তাছাড়া ‘বিলবোর্ড’ করে লাভ নেই, মানুষের হৃদয় জিততে হলে ‘দিলবোর্ড’ করতে হবে।গতকাল রোববার বিকেলে বনানী নির্বাচনী কার্যালয়ে সিটি নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় জানাতে গিয়ে আতিকুল ইসলাম বলেছিলেন, আগামী তিন দিনের মধ্যে ডিএনসিসি এলাকা পোস্টার মুক্ত হবে। আমাদের নিজেদের কর্মী মাঠে নামিয়ে দেব। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। আগামীকাল, পরশুর মধ্যে পোস্টার নামানো হবে। পলিথিনে মোড়ানো পোস্টারগুলো রিসাইকেলিং করা হবে। যারা পোড়াচ্ছেন তাদের প্রতি অনুরোধ কেউ পোড়াবেন না, আমরা এগুলো রিসাইকেলিং করব।প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন আতিকুল ইসলাম।

ডিএনসিসি নির্বাচনে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net