1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শ্রীনগরে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল-সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শ্রীনগরে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল-সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯১ বার

শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। পরে শ্রীনগর প্রেস ক্লাবে সাংবদিক সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম। বুধবার দুপুরে উপজেলার ষোলঘর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শ্রীনগর উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এসময় প্রতিবাদকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেন। প্রতিবারকারীদের সাথে একাতœতা প্রকাশ করে অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন। বিক্ষোভে অংশগ্রহনকারীরা জানান, স্থানীয় এক যুবকের ছবির সাথে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলামের ছবি জুড়ে দিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিরোনামে প্রকাশ করা হয়। প্রকাশিত বিষয়টি অনেকে ফেজবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড ও শেয়ারের মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছে। বিক্ষোভকারীরা দাবী করেণ, আজিজুল ইসলামের সফলতায় ঈর্শান্বিত হয়ে তার প্রতিপক্ষের লোকজন একাজের সাথে জড়িত রয়েছে।
এব্যাপারে সংবাদ সম্মেলনে আজিজুল ইসলাম বলেন, যার সাথে আমার ছবি জুড়ে দেওয়া হয়েছে ওই যুবক মাদক ব্যবসার সাথে জড়িত কিনা তা আমার জানা নেই। বিষয়টি আমাকে মর্মাহত করেছে। আমি শ্রীনগর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছি। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রকিব
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
০১৯১৫-৯০৬৮৫৭
২৬/০২/২০ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net