ঢাকা   ১২:৪৬:৩৫ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চকরিয়া আমজাদিয়া মাদরাসায় ৩কোটি ২৪লক্ষ টাকা ব্যয়ে ৪তলা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসায় স্থানীয় সংসদ সদস্য জাফর আলম এমপির বিশেষ চাহিদার প্রেক্ষিতে প্রাপ্ত বরাদ্দের ৩কোটি ২৪লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য ৪তলা বিশিষ্ট নতুন একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
শনিবার ১ফেব্রুয়ারি সকালে তিনি ওইস্থানে বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করে এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, স্থানীয় চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, উপাধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ নূরী, দাতা সদস্য মাওলানা আনিসুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চকরিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মো. পারভেজ, এমপির ব্যক্তিগত সহকারী সালেহ উদ্দিন সুজন, এমপির ব্যক্তিগত ক্যামেরা পারসন মো. জালাল উদ্দিন ও গোলাম মোস্তফা পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরে তিনি মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা কাইছার।
এসময় মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফয়েজ উল্লাহ নূরী, দাতা সদস্য মাওলানা আনিসুর রহমান, শিক্ষকদের মধ্যে মাওলানা কফিল উদ্দিন এম.এ, অধ্যাপক মাহমুদুল হক, অধ্যাপক গিয়াস উদ্দিন, মাওলানা মো. ইয়াকুব, মাস্টার আলী হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল আবছারসহ মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দের আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আ.ক.ম ছাদেক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি