1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি-কামরুল হুদা, সম্পাদক-ইঞ্জিঃ শাহ আলম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় 

চৌদ্দগ্রামে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি-কামরুল হুদা, সম্পাদক-ইঞ্জিঃ শাহ আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩১৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: গণতান্ত্রিক উপায়ে গোপন ব্যালেটে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী থাকায় জুড়ি বোর্ডে বেলাল হোসেন পাটোয়ারী নামের একজন প্রার্থী উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলমকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। পরে কাউন্সিলরদের গোপন ব্যালেটে ভোটের মাধ্যমে যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান মোল্লা হিরণকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আগের কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম। এ উপলক্ষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ, পূণর্বাসন ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি মাহবুবুর রহমান, ঢাকা মহানগর বিএনপি নেতা ভিপি হানিফ। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. কামরুল হুদার সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম তাহের পলাশী, সাবেক যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, সাজেদুর রহমান মোল্লা হিরণ, আবদুল্লাহ হিল বাকি, নুর হোসেন বলাই, সাহাব উদ্দিন ফরায়েজী, নুরুন্নবী পাটোয়ারী, সাবেক সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম, উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়া, জেলা ছাত্রদলের সেক্রেটারী তোফায়েল আহম্মদ, উপজেলা জিয়া স্মৃতি সংসদের আহবায়ক ডা. আনোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি হাসান শাহরিয়ার খাঁ, বিএনপি নেতা আবু বক্কর ছিদ্দিক, গিয়াস উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এয়াছিন পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মো. জোবায়ের সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, তৃণমূল দল, তারেক পরিষদের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net