1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোহাম্মদ হাসিবুর রহমান মানিক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোহাম্মদ হাসিবুর রহমান মানিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে :
দিনভর বিরোধীদলের প্রার্থীদের অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা, ইভিএম বিভ্রাট, এজেন্ট ঢুকতে না দেওয়া, ধাওয়া-পাল্টা ধাওয়াসহ নানা ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণ।এখন চলছে গণনা।শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু করে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

রাত ১১ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৫ টি ওয়ার্ডের মধ্যে ৫৭ টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। উক্ত ফলাফলে দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় বারের মতো কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন ( ডিএসসিসির ) সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হাসিবুর রহমান মানিক। তাঁহার প্রতীক রেডিও মার্কায় প্রাপ্ত ভোট ৩৬৬৯ টি এবং নিকটতম প্রতিধ্বনি প্রার্থী হাসিব উদ্দীন রকি ঠেলাগাড়ি মার্কায় ২২৫৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

ঢাকার দুই সিটিতে প্রথমবারের মতো ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই সিটিতে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন নারী ভোটার।

ভোট কেন্দ্র পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, টের পরিবেশ ভালো হলেও ভোটারের উপস্থিতি সন্তোষজনক নয়। তিনি আরো বলছেন, ‘আমরা পরিবেশ তৈরি করেছি। ভোটার আনার দায়িত্ব তো আমাদের না, প্রার্থীদের। তারা ভোটারদের আনবে।’ এ সময় ভোটের সার্বিক পরিস্থিতিতে তিনি সন্তুষ্ট বলেও জানান।

ইসি সূত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আর উত্তর সিটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৩১৮টি। মোট সাধারণ ওয়ার্ড ৫৪ এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। আর ভোটকক্ষ ৭৫৪টি।

অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি। এ সিটিতে মোট সাধারণ ওয়ার্ড ৭৫ এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। আর ভোটকক্ষ ৮৭৬টি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net