1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে তারেক রহমানের সাক্ষাৎ নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হলেন পার্থ চক্রবর্তী নবীনগরে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ স্কাউট শাহরিয়ার শুদ্ধ হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল চেম্বার আদালতের কার্যতালিকায় ইরান ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৪৬ বার

অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ভোট দিতে শনিবার সকাল আটটায় সিটি কলেজ কেন্দ্রে যান সরকারপ্রধান। এরপর সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটিতে আমাদের দুইজন প্রাথী। আমি অবশ্য ভোটার হচ্ছি ফজলে নূর তাপসের। তাপসকে আমি ভোট দিলাম। আর উত্তরে আতিক আমাদের প্রার্থী। আমি আশা করি সেও জয়যুক্ত হবে।

এর আগে সকাল আটটায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন শুরু হয়। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ হচ্ছে।

ঢাকার এই দুই সিটিতে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। দুই সিটিতে মোট ১৬টি ভেন্যু থেকে ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা উত্তরে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলরের ৫৪টি পদে ২৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর ১৮টি পদে ৭৭ জন লড়াই করছেন। অন্যদিকে ঢাকা দক্ষিণে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলরের ৭৫টি পদে ৩২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ২৫টি পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net