1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিল্লির মসজিদে হামলা দুঃখজনক এবং গ্রহণযোগ্য নয় – রাশেদ প্রধান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

দিল্লির মসজিদে হামলা দুঃখজনক এবং গ্রহণযোগ্য নয় – রাশেদ প্রধান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৩০ বার

নিজস্ব প্রতিবেদক ঃ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে চলমান সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছেন জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধান। তিনি বলেন, দিল্লি দাঙ্গায় মৃতের সংখ্যা ২০ এর অধিক, আহত প্রায় ২০০ জন যা অত্যন্ত ভয়ানক। ভারত সর্ববৃহৎ গণতন্ত্রের প্রতীক কিন্তু সেখানকার মুসলমান ভাইরা ভাল নেই। দিল্লির একটি মসজিদে জয় শ্রী রাম বলে হামলা চালানো হয়েছে। আগুন দেওয়া হয়েছে, মাইক ভেঙ্গে ফেলা হয়েছে, মসজিদের মিনারে হনুমানের পতাকা লাগানো হয়েছে। যা দুঃখজনক এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
আজ এক বিবৃতিতে রাশেদ প্রধান আরও বলেন, প্রতিবেশী কিংবা ভিনদেশি রাষ্ট্রের আইন নিয়ে আমি মন্তব্য করতে চাইনা কিন্তু মসজিদে হামলা অবহেলা করার কোন সুযোগ আমাদের নেই। আল্লাহর ঘরে হামলা বিশ্বের প্রতিটি মুসলমানের অন্তরকে কাঁদিয়ে দেয়। আমি ব্যথিত আমি উদ্বিগ্ন। একজন মুসলমান হিসেবে আমি এর নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। একই সাথে আমাদের সতর্ক থাকতে হবে, প্রতিবেশী রাষ্ট্রের আগুণের তাপ যেন কোন ভাবেই আমাদের দেশে প্রবেশ করতে না পারে। দিল্লির সংঘাতকে কেন্দ্র করে কোন স্বার্থান্বেষী মহল যেন ষড়যন্ত্র করতে না পারে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net