ঢাকা   ০২:৩০:৪৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বৈষম্য নিরসন সহ ৮ দফা দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুল্লাহ মাজুমদার ঃ ঢাকা: বেতন বৈষম্য নিরসনে অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, টাইম স্কেল-সিলেকশন গ্রেড পুনর্বহালসহ আট দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সংগঠন সম্মিলিত অধিকার আদায় ফোরাম।শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ১১ থেকে ২০ গ্রেডের বঞ্চিত লাখ লাখ কর্মচারীদের বাদ দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব নয়।তারা বলেন, আমাদের আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করি, তারপর ৩০ সেপ্টেম্বর ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। ১৬ অক্টোবর বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্যদের দপ্তরে স্মারকলিপি দেই। এরপর এখন পর্যন্ত ১০০ জনের অধিক মন্ত্রী ও সংসদের দপ্তরে এ সংক্রান্ত সারকলিপি দেওয়া হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি।

কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের আহ্বায়ক মিরাজুল ইসলাম বলেন, বেতন বৈষম্য নিরসনসহ নতুন পে-স্কেল সংশোধন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালসহ বেতনের জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে।

তিনি বলেন, আমাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে আজ শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি। সারাদেশে লাখ লাখ কর্মচারী জেগে উঠেছে। দাবিগুলো সবার মুখে মুখে। আমাদের দাবিগুলো না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দাবিগুলো হলো- গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে। সব পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড দিতে হবে। টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পুনর্বহালসহ বেতন জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে। সচিবালয়ের ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে। সব ভাতা চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে।

এছাড়া নিম্ন বেতন ভোগীদের জন্য রেশন, শতভাগ পেনশন চালুসহ পেনশন গ্রাচুইটি হার এক টাকা সমান ৫০০ টাকা করতে হবে। কাজের ধরণ অনুযায়ী পদের নাম ও গ্রেড একীভূত করতে হবে।

কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের পুঞ্জীভূত অসন্তোষ ও বিরাজমান ক্ষোভ নিরসনের জন্য বেতন বৈষম্য নিরসনসহ আট দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয়, মহানগর, বিভাগ, জেলা, উপজেলা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি