1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নয়াপল্টনে কর্মীদের সঙ্গে ফুটপাতে বসে স্লোগানের নেতৃত্ব দিচ্ছেন ইশরাক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নয়াপল্টনে কর্মীদের সঙ্গে ফুটপাতে বসে স্লোগানের নেতৃত্ব দিচ্ছেন ইশরাক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬১ বার

নয়াপল্টন থেকে মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএমে ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপির ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। বাইরে পুলিশ পাহারা দেয়ায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফুটপাতে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা।

এ কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনও।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। রিজভীসহ কেন্দ্রীয় নেতারা চেয়ারে বসা। আর অন্য নেতাকর্মীরা তাদের সামনে ফুটপাতে বসা। ইশরাক আসেন বেলা ১১টার দিকে। তিনি এসেই বিক্ষোভরত নেতাকর্মীদের মাঝে বসে পড়েন।

অনেকে তাকে সম্মান দেখিয়ে পেছনে নেতাদের সঙ্গে চেয়ারে বসতে বললেও তিনি বসেননি। কর্মীদের পাশে ফুটপাতেই বসে পড়েন। এ সময় নিজেই স্লোগানের নেতৃত্ব দেন ইশরাক। তার সঙ্গে শতাধিক নেতাকর্মী ফুটপাতে বসে স্লোগান দিচ্ছেন।

বিএনপি নেতাকর্মীদের ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’, ‘আজকের হরতাল, চলছে-চলবে’, ‘প্রহসনের নির্বাচন মানি না, মানব না’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন।

নেতাদের মধ্যে চেয়ারে বসা রয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি নির্বাচনে গতকাল ভোটগ্রহণ হয়েছে। এই নির্বাচনে ইভিএম জালিয়াতির অভিযোগ তুলেছে বিএনপি। নির্বাচন বাতিলের দাবিতে আজ রাজধানীতে হরতাল ডেকেছে দলটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net