1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরুড়ায় ব্যাবসায়ীকে গাঁজা দিয়ে ফাঁসানোর অভিযোগে দুই এএসআই ক্লোজড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

বরুড়ায় ব্যাবসায়ীকে গাঁজা দিয়ে ফাঁসানোর অভিযোগে দুই এএসআই ক্লোজড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬৮ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা :
কুমিল্লা বরুড়ার শাকপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে ব্যবসায়ী ফরিদ আহমেদকে গাঁজা দিয়ে ফাঁসানোর অভিযোগে বরুড়া থানা পুলিশের এএসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেনকে ক্লোজড করা হয়েছে।
জানা গেছে, রোববার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে এ এসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেন ফরিদকে গাঁজা দিয়ে ফাঁসিয়ে দেয়। এ সময় শিপন নামের এক কিশোরকে আটক করে। রাতেই দালালের মাধ্যমে ফরিদকে ১ লক্ষ ১৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়।
পরদিন কিশোরকে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়। পরে আরও ৩০ হাজার টাকার জন্য চাপ দিতে থাকে, টাকা না পেয়ে কিশোরের বাড়ি থেকে একটি ছাগল (খাসি) নিয়ে যায়। পরে ফরিদ পুলিশি হয়রানি থেকে বাঁচতে গত ২২ জানুয়ারি বিকেলে কুমিল্লা এসপি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে দুই এএসআইকে ক্লোজ করে দেয়।
বরুড়া থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার জানান, তাদেরকে প্রশাসনিক কারণে ক্লোজড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net