1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলার জন্য বঙ্গুবন্ধু পাকিস্তানে কারাবরন করেছিলেন-নবীগঞ্জে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের আলোচনা সভায় এমপি মিলাদ গাজী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

বাংলার জন্য বঙ্গুবন্ধু পাকিস্তানে কারাবরন করেছিলেন-নবীগঞ্জে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের আলোচনা সভায় এমপি মিলাদ গাজী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬৩ বার

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি- মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম :
নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্টা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিন্তানী সরকারের অধীনে কারাবরন করেছিলেন। কিন্তু মাথানত করেন নাই। আজ তারই সুযোগ্য উত্তরসুরী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ আজ উন্নয়নের রােলমডেল। মুজিববর্ষ উপলক্ষ্যে দেশে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় নবীগঞ্জ বাহুবলের শিক্ষা,শিল্পসহ বিভিন্ন স্তরে উন্নয়নের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। তিনি গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃ ভাষা দিবস উপলক্ষ্য আলোচনা সভা কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তৃতায় উপরােক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এর সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মুমিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা জাসদের সভাপতি মোঃ আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন। অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায় লোকমান আহমদ খান,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম,পৌসভার প্যানেল মেয়র এটিএম সালাম,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোৎ আলমগীর মিয়া,ডিজিএম আলীবর্দী খান সুজন,প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম,সাধারন সম্পাদক বিপুল চন্দ্র দেব,আলী আমজাদ মিলন,পৌর কাউস্নিলর প্রানেশ চন্দ্র দেব,ফারজানা আক্তার পারুল, প্রধান শিক্ষক প্রজেশ রায়,শাহিনুর আক্তার পান্না,মতিতোষ দাশ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল,পরিবার পরিকল্পনা অফিসার শাহাদাত হোসেনসহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানের কোরআন তেলওয়াত করেন ,আব্দুল করিম, গীতা পাঠ করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। অনুষ্টানে চিত্রাকংনন প্রতিযোগীতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net