1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মশা যেন ভোট না খেয়ে ফেলে: প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

মশা যেন ভোট না খেয়ে ফেলে: প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৩০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ যারা ভোট দিয়েছে, যারা দেয়নি, তা দেখা যাবে না; একজন জনপ্রতিনিধি হিসেবে সবার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সার্বিক উন্নয়ন করতে হবে। জনতার আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে শপথ পড়ান প্রধানমন্ত্রী।

মশা যেন ভোট না খেয়ে ফেলে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, করোনা ভাইরাস এখনও আমাদের দেশে আসে নাই। তারপরও এজন্য আমরা আলাদা ব্যবস্থা নিয়েছি। ডেঙ্গু সমস্যা মোকাবিলায় এখন থেকেই মশা নিধনে ব্যবস্থা নিতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গত ১০ বছরে দেশজুড়ে অনেক উন্নয়ন করেছে সরকার। এছাড়া অনেক উন্নয়নপ্রকল্প গ্রহণ করা হয়েছে, যেগুলোর কাজ চলছে। এর আগে ১৯৯৬ সালে সরকার গঠনের পরও আমরা অনেক প্রকল্প নিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় আসার পর সেগুলো মুখ থুবড়ে পড়ে। সরকার বদল হবে, কিন্তু উন্নয়নপ্রকল্প যেন বন্ধ না হয়, সেই ব্যবস্থা করতে হবে। ঢাকা শহরসহ সারা দেশে অনেক মেগাপ্রকল্প চলছে। এসব মেগাপ্রকল্পে অনিয়ম হলে আমি কাউকে ছাড়বো না। কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net