ঢাকা   ০৫:৫৬:২৬ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

মোহাম্মদপুরের দুই গ্রুপের দ্বন্দ্বের বলি সুমন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
রাজধানীর মোহাম্মদপুরের চাঞ্চল্যকর সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশ বলছে, ‘মোহাম্মদপুরে গরু শাহ আলম ও ভাত রাসেল নামের দুই গ্রুপের দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও কথাকাটাকাটির জেরে গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন খুন করা হয় সুমন শিকদারকে।’

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পাঁচজন হলেন- মো. রাসেল (২১), মো. আল-আমিন খান (২২), মো. ইমরান (১৯), মো. শাকিল (২০) ও মো. রাজীব (২৩)

এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা-পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিছ উদ্দিন জাগো নিউজকে জানান, গত ১১ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৮টায় মোহাম্মদপুর থানাধীন রহিম ব্যাপারীর ঘাট এলাকায় সুমন শিকদার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।’

ওই ঘটনায় ২ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন নিহতের বাবা। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা বিভাগ। তদন্তকালে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিবি পশ্চিমের উপ-কমিশনার (ডিসি) গোলাম মোস্তফা রাসেল জাগো নিউজকে বলেন, ‘দুই গ্রুপের দ্বন্দ্বের বলি সুমন শিকদার। গরু শাহ আলমের গ্রুপে চলাফেরা ছিল সুমন শিকদারের। গরু শাহ আলমের গ্রুপের সঙ্গে ভাত রাসেল গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে দ্বন্দ্ব চলছিল। এর আগে তাদের মধ্যে কথাকাটাকাটিও হয়। সিটি নির্বাচনের দিনেও মোহাম্মদপুরে একটি ভোটকেন্দ্রে সুমন শিকদারের সঙ্গে ভাত রাসেল গ্রুপের লোকদের কথাকাটাকাটি হয়। এরই জেরে হত্যার ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘ওই ঘটনায় গ্রেফতার পাঁচজনকে মহানগর আদালতে সোপর্দ করা হলে দুজন ১৬৪ ধারায় সুমন শিকদার হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণের কথা স্বীকার করেন। বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই গ্রুপের মূলনেতা ইমন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।’

রাজধানীর লালমাটিয়া এফ ব্লকের ৪/২ ভবনের কেয়ারটেকার আনোয়ার আহমেদ শিকদারের ছেলে নিহত সুমন। এ ভবনের নিচতলায় বাবা-মায়ের সঙ্গেই থাকত সে। হত্যার পরদিন সুমনের মা আহাজারি করে বলেছিলেন, ‘হার-জিত ওদের, বুক খালি হলো আমার’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি