1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৫ শতাংশের নিচে ভোট পড়েছে: মাহবুব তালুকদার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

২৫ শতাংশের নিচে ভোট পড়েছে: মাহবুব তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৫৯ বার

আবদুল্লাহ মজুমদার ঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২৫ শতাংশের নিচে ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘কয়েকজন সাংবাদিক নির্বাচনি পরিবেশের কথা আমার কাছে জানতে চেয়েছেন। আমি তাদের বলেছি, নির্বাচনি পরিবেশ সম্পর্কে তারা আমার চেয়ে বেশি অবহিত। কারণ তারা নিজের চোখে সব দেখেছেন।আমি মগবাজারে ইস্পাহানী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় ভোট দিয়েছি। কেন্দ্রের সাংবাদিকরা আমাকে জানান, সকালে বিরোধী দলের মেয়রদের এজেন্ট ছিল। তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের এ অভিযোগের সত্যতা যাচাইয়ের সুযোগ ছিল না।

এছাড়া আনারস প্রতীকের মহিলা কাউন্সিলর প্রার্থী আমাকে জানিয়েছেন, তার নির্বাচনি এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমি তাকে লিখিত অভিযোগ জানাতে বলেছি।’

মাহবুব তালুকদার বলেন, ‘আমি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ১২টি কেন্দ্র পরিদর্শন করি। এই ১২টি কেন্দ্রে আমি সরকারি দল সমর্থিত মেয়রপ্রার্থী ছাড়া আর কোনো মেয়র প্রার্থীর এজেন্ট দেখতে পাইনি। সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ১০ শতাংশ ভোট পড়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের যে দৃশ্য দেখা গেছে, তাতে আমি মর্মাহত। আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যবস্থা না নিলে আচরণবিধি থাকা না থাকায় কোনো পার্থক্য থাকে না।’

‘ইভিএম ব্যবহার করে এ নির্বাচনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে এতে কোনো কেন্দ্রে ১০০ শতাংশ ভোট পড়েনি এবং নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার সুযোগ ছিল না। রাকে ব্যালট বাক্স ভর্তি ও কেন্দ্রে শতকরা শতভাগ ভোট পড়ার অপবাদ থেকে আমরা মুক্ত। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ শতাংশের নিচে ভোট পড়েছে। তাতে কি ফলাফলে কিছু আসে যায়?’

নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোনো মারামারি বা রক্তক্ষয় হয়নি। ভোটের মাঠে এক পক্ষ ব্যতীত অন্য পক্ষগুলোকে দেখা যায়নি। ভোটের মাঠে অন্য পক্ষগুলোর অনুপস্থিতির কারণ আমার অজ্ঞাত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net