1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২২ বার

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহঃ ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের একটি রেস্টুরেন্টে ইনসেপ্টা কোম্পানীর প্যান্টোনিক্সের সহযোগিতায় এ বিজ্ঞান বিষয়ক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখা।
বিএমএ জেলা শাখার সভাপতি ডা: এবিএম সিদ্দিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএ জেলা শাখার সহ-সভাপতি ডা: নুরুন নবী, সাবেক সাধারণ সম্পাদক ডা: দুলাল কুমার চক্রবর্তী, সহ-সভাপতি ডা: মুন্সী রেজা সেকেন্দার, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, ইনসেপ্টা গ্রুপের ডেপুটি সেলস ম্যানেজার আবুল হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার মতিয়ার রহমান, এরিয়া ম্যানেজার আলমগীর হোসেন, এম এন নুরুল ইসলাম, শফিকুল ইসলাম গনেশ কুমার দাস প্রমুখ। পরে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন চিকিৎসকদের করনীয় বিষয়ে আলোচনা ও বিভিন্ন গবেষনা তুলে ধরে একাধিক চিকিৎসক। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ।
সেমিনারে ঝিনাইদহে কর্মকর্তা ১’শ ৫৫ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। পরে জেলা পদায়নকৃত ৩৭ ও ৩৯ তম বিসিএস’এ নিয়োগ প্রাপ্ত ৮৭ জন চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net