1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিল্লীতে মসজিদে , মুসলিমদের উপর হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে গাইবান্ধায় তহদী জনতার মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

দিল্লীতে মসজিদে , মুসলিমদের উপর হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে গাইবান্ধায় তহদী জনতার মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০৯ বার

ভারতে মোদি সরকার কর্তৃক ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট, নাগরিকত্ব আইনের বিপক্ষে অবস্থান নেয়া সমর্থকদের ওপর হামলা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ধর্মপ্রাণ মুসলিম ও তাওহিদী জনতা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুম্মার নামাযের পর জেলা শহরের বড় মসজিদের সামনে এ মানববন্ধন হয়। পরে প্রতিবাদ সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।এ সময় প্রতিবাদ সভায় মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকায় নরেন্দ্র মোদীর আগমণের বিরোধিতা করে বক্তারা বলেন, ভারতে মোদি সরকার মুসলমানদের ওপর অত্যাচারের যে ষ্টিমরোলার চালাচ্ছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তারা মুসলিমদের বাড়ীঘর, মসজিদ ও মাদ্রাসায় অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান। সেইসাথে মুসলিম হত্যাকারী মোদির নাম মুজিববর্ষের কর্মসুচি থেকে বাদ দেয়ার দাবী জানান। অন্যথায় যে কোনো পরিস্থিতির দায় সরকারকে বহন করতে হবে হুশিয়ারী দেন।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুফতি মিজানুর রহমান, মুফতি হারুনুর রশিদ, মুফতি ইব্রাহিম, হযরত মাওঃ আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এই কর্মসুচিতে জেলা শহরের বিভিন্ন মসজিদের ইমাম ও মুসুল্লিরা অংশগ্রহন করেন।

অানোয়ার হোসেন শামীম
গাইবান্ধা প্রতিনিধি
২৮/২/২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net