ঢাকা   ১১:১৪:২২ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

বিএনপির হরতাল, মাঠে থাকবে আওয়ামী লীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৮৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে হরতাল ডাকা বিএনপির নেতিবাচক রাজনীতির প্রতিফলন, পরাজয় নিশ্চিত জেনে হরতাল ডাকা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
শনিবার সন্ধ্যায়, বিএনপির হরতাল ডাকার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, ‘কঠোরভাবে প্রতিহত করা হবে, আওয়ামী লীগ মাঠে থাকবে।’

উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রাজধানীতে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

এর আগে, শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় হানিফ বলেন, ‘গত একশ বছরে এমন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়নি। টানা সরকারি ছুটি এবং গণপরিবহন সংকটের কারণে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম ছিলো। নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের অভিযোগ কোন সুনাগরিকের পরিচয় হতে পারে না।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি