1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে শাহ্ সিমেন্ট ট্রাকের অবৈধ পার্কিংয়ে জনদুর্ভোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

শ্রীনগরে শাহ্ সিমেন্ট ট্রাকের অবৈধ পার্কিংয়ে জনদুর্ভোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১৯ বার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে শাহ্ সিমেন্ট কোম্পনীর ট্রাকের যত্রতত্র অবৈধ পার্কিংয়ের ফলে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারি, ব্যবসায়ী ও এলাকাবাসীদের। সরেজমিনে দেখাগেছে, উপজেলার বালাশুর বিক্রমপুর শপিংকমপ্লেক্সের বিপরীতে ঢাকা দোহার মহা সড়কে শাহ্ সিমেন্টে কোম্পানীর ট্রাক অবৈধ পার্র্কিংয়ের ফলে প্রতি মুহুর্তে বিপাকে পরছে বাস, ট্রাক,অটোরিক্সাসহ আশ-পাশের ব্যবসায়ী ও সাধারণ পথচারিরা। দীর্ঘ দিন ধরে ব্যস্ততম গুরুত্ব পূর্ণ সড়কটি দখল করে ট্রাক পার্কিং করে সিমেন্ট লোড-আনলোড করায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সকাল থেকে প্রায় ৭/৮ টি ট্রাক সারি বদ্ধভাবে রাখা হয়। এভাবে অবৈধ পাকিংয়ের ফলে ওই স্থানে মাঝে মধ্যেই ঘটছে ছোট-বড় নানা ধরনের দূর্ঘটনা। এছারা ওই স্থানে সড়কের দক্ষিন পাশের ব্যবসায়ীদের প্রতিনিয়ত পরতে হচ্ছে চরম সমস্যায়। একাধিক ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবৈধ ভাবে ট্রাক রেখে সিমেন্ট লোড-আনলোড করায় সিমেন্টের মাটি উরে পথচারীসহ আমাদের নানা সমস্যা হচ্ছে। ধুলাবালির সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে সাধারন মানুষকে। খুব কম সংখ্যক মানুষ মাস্ক ব্যবহার করলেও বেশির ভাগ মানুষই অসেচেতনার কারনে ধুলাবালির সঙ্গে যুদ্ধ করেই জীবন যাপন করছেন। চিকিৎসকদের মতে, প্রতিনিয়ত ধুলাবালি নিয়ে চলাচলের কারনে অনেকেই শ^াসকষ্ট, হাপানি, এ্যালার্জি, ফুসফুসের ক্যান্সার, হাপানি ও যক্ষাসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে।
এ ব্যপারে শাহ্সিমেন্ট কোম্পানীর বালাশুর ডিপোর ম্যানেজার মোঃ জহিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। হেড অফিস বলতে পারে। এ বিষয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এমন কিছু করা যাবেনা যাতে করে জনদুর্ভোগ সৃষ্টি হয়। যদি জনদুর্ভোগ সৃষ্টি করে থাকে তবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net