1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক চীনা নাগরিককে বিয়ে করে শাবনূর আমাকে দোষারোপ করছে, দাবী স্বামী অনীকের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

এক চীনা নাগরিককে বিয়ে করে শাবনূর আমাকে দোষারোপ করছে, দাবী স্বামী অনীকের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৪৩১ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
চিত্র নায়িকা শাবনূর ও স্বামী কে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুখ খোলেন স্বামী অনিক।গত ২৬শে জানুয়ারি অনীক মাহমুদকে ডিভোর্স নোটিশ পাঠান চিত্রনায়িকা শাবনূর। সেই নোটিশে শাবনূর জানিয়েছেন যে, মুসলিম রীতিতে স্ত্রীর সঙ্গে একজন স্বামীর যে ব্যবহার করা উচিত অনীক সেটা করছে না। উল্টো নানাভাবে তাকে নির্যাতন করে। এসব কারণে শাবনূরের জীবনে অশান্তি নেমে এসেছে। অনেক চেষ্টা করেও এসব থেকে অনীককে ফেরাতে পারেননি।এ বিষয়ে মুখ খোলেন শাবনূর এর স্বামী অনিক।
অনীক বলেন, আমি অসুস্থ হয়ে পড়েছি। এখন আর চুপ থাকতে পারছি না। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে, শুধু আমার সন্তান আইজানের দিকে তাকিয়ে তার জবাব দিইনি।
অনীকের দাবি, বিয়ের পর তিনি জানতে পারেন একজন চীনা নাগরিকের সঙ্গে শাবনূরের বিয়ে হয়েছিল। স্বামী হিসেবে এটা শোনার পর তিনি বিস্মিত হন। আড়াই বছর আগে একবার হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই শরীফ নামের একজন লোকের সঙ্গে মালয়েশিয়া চলে যাওয়ার বিষয়টিও বলেন তিনি। অনীক আরও বলেন, এত কিছুর পরও আমি চুপচাপ ছিলাম। বিভিন্ন মিডিয়া থেকেও জানতে চেয়েছিল, আমাদের সম্পর্ক ঠিক আছে কি না। আমি বলেছি, আমরা ঠিক আছি। আমার তো সমাজ আছে, সবার সঙ্গে চলতে হয়, পরিবার আছে, পরিবারকেও সবার সঙ্গে চলতে হয়। সন্তানের দিকে তাকিয়ে তাই কাউকে কিছু বুঝতে দিইনি।
এখন আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হচ্ছে, এসব শুনে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি আছেন।সবার উদ্দেশে বলতে চাই, আমি প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠি। এরপর দুই-তিন ঘণ্টা জিমে ওয়ার্কআউট করি। অনেক বেশি স্বাস্থ্যসচেতন মানুষ। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার রক্ত পরীক্ষা করা হোক। যদি মাদকাসক্তির কোনো নমুনা পাওয়া যায়, তাহলে যা শাস্তি প্রাপ্য তাই মেনে নেব। আমি আসলে এসব মেনে নিতে পারছি না। আমার হাতে কোনো নোটিশ এলো না, টেলিভিশন আর পত্রিকায় দেখছি, সন্তানের ভরণ-পোষণও দিই না! আমার ছেলে অস্ট্রেলিয়ায় থাকুক কিংবা বাংলাদেশে থাকুক-সব সময় বাবা হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করেছি। কিন্তু আফসোস, দেড় বছর ধরে সন্তানকে দেখার সুযোগ থেকেও আমি বঞ্চিত। তবে বিচ্ছেদের নোটিশ এখনো হাতে পাননি বলে জানালেন অনীক।
অনিক বলেন আমাকে বিনা দোষে যে সকল অভিযোগ করেছে ,তা শাবনূর যদি প্রমাণ করতে না পারে তবে আমি মানহানী মামলা দায়ের করব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net