1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানালেন নবনির্বাচিত এমপি এ্যাড. মিলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানালেন নবনির্বাচিত এমপি এ্যাড. মিলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩৩৭ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানালেন বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা মহামারী আকার ধারণ করেছে। করোনার প্রভাবে সারা বিশ্ব এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি অবস্থান করছে। বাংলাদেশেও ধীরে ধীরে এই প্রাণঘাতি ভাইরাসের বিস্তৃতি ঘটছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের সবাইকে সতর্কতার সঙ্গে এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, করোনা মোকাবেলায় সরকারের সবধরণের প্রস্তুতি রয়েছে। মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন এবং জনসচেতনতা সৃষ্টির জন্য প্রশাসনের সকল সেক্টর ও জনপ্রতিনিধিদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সোমবার দুপুরে শরণখোলা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় নবনির্বাচিত এমপি এ্যাড. মিলন এসব কথা বলেন।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিমা আক্তার হাসির সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমূখ। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net