1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় প্রশাসকের নির্দেশ অমান্য করে এনজিওদের ঋণের কিস্তি কার্যক্রম অব্যাহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

গাইবান্ধায় প্রশাসকের নির্দেশ অমান্য করে এনজিওদের ঋণের কিস্তি কার্যক্রম অব্যাহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪৪৮ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
নভেল কোভিট (১৯) করোনা ভাইরাসের বিপদ অব্যাহত থাকায় দেশজুড়ে শ্রমজীবি মধ্যবিত্ত পরিবারগুলোর আয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এই সময়টিতে চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য দিন দিন বৃদ্ধি পাওয়ায় তাদের হিমশিম খেতে হচ্ছে। কিন্তু এই বিরূপ সময়টিতেও ক্ষুদ্র ঋণ প্রদানকারি স্থানীয় ছোট ছোট এবং বড় বড় এনজিওগুলো তাদের সাপ্তাহিক ঋণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এমতাবস্থায় সাপ্তাহিক ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে ঋণ গ্রহণকারি দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।

এহেন অবস্থার পরিপ্রেক্ষিতে ঋণ গ্রহীতাদের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রান্ত দুর্যোগের এই সময়টিতে ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখার জন্য তাদের পক্ষ থেকে দাবি উঠেছে। কিন্তু তাদের সমস্যার কথা কেউ কানেই তুলছে না এনজিওগুলো। ফলে বিশেষ করে শ্রমজীবি নিম্নবিত্ত আয়ের মানুষরা কিস্তি পরিশোধ করতে না পেরে এনজিওদের চাপে দুর্ভোগ পোহাচ্ছে।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন ২৩ মার্চ স্বাক্ষরিত ০৫.৫৫.৩২০০.০২২.০৩.০০৫.১৫-(৬৩১) নং স্মারকের এক পত্রে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা এবং নিম্ন আয়ের মানুষের আয় ও কাজের পরিধি কমে যাওয়ায় জনস্বার্থে জেলার আওতাধীন সকল এনজিও’র ঋণের কিস্তি আদায় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিলেও জেলার বিভিন্ন স্থানে আজও সামাজিক যোগযোগ মাধ্যমে কিস্তি আদায়ের ক্যাপসনসহ ছবি ভাইরাল হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net