1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

চৌদ্দগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৩৫৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ মার্চ) সকালে চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগ সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুলের নেতৃত্বে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ উপজেলার বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল সাড়ে দশটায় উপজেলার চৌদ্দগ্রাম বাজারস্থ স্থানীয় সাংসদ ও সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুজিবের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান। এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, কুমিল্লা জেলা কৃষকলীগ সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য কামরুল হাসান মুরাদ। পৌর যুবলীগ সাধারণ সম্পাদক বদিউল আলম পাটোয়ারীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন সর্দার, কনকাপৈত আ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ্, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আলমগীর হোসেন বিপ্লব, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিঞা মো. নিজাম উদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগ নেতা কামরুল আলম মোল্লা, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর আ’লীগ নেতা ইদ্রীস মিয়াজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, পৌর যুবলীগ সভাপতি মো. আব্দুল হক, পৌর যুবলীগ নেতা গাজী শহিদুল ইসলাম, উপজেলা মহিলা আ’লীগ সভাপতি ফয়েজুন্নেছা আমিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালাল, কাজী আল রাফি প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর আ’লীগ নেতা খোরশেদ আলম, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগ সভাপতি এডভোকেট নঈমুল হক রাফিদ, পৌর যুবলীগ নেতা মোতাহের হোসেন ঝুমন, ফাুরক আহমেদ খাঁন শামীম, মিজানুর রহমান, মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগ নেতা জগলুল কবির নাসির, খোরশেদ আলম, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রিয়াজ, বাতিসা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তুরাজ মজুমদার সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net