1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে করোনা বিষয়ক সচেতনায় বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চৌদ্দগ্রামে করোনা বিষয়ক সচেতনায় বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৩৪৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস বিষয়ক সচেতনা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এর উদ্যোগে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজারস্থ হায়দার শপিং কমপ্লেক্সের সামনে এ উপলক্ষে আয়োজিত বিনামূল্যে মাস্ক বিতরণ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভ রঞ্জন চাকমা। এসময় চৌদ্দগ্রাম বাজার সহ উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে দোকানদার, রিক্সা চালক, দিনমজুর, পথচারী ও শিক্ষার্থী সহ জনসাধারণের মাঝে প্রায় ৫০০ মাস্ক ও ২ হাজার লিফলেট বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ এলাকায় মাস্ক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু বকর সুজন, মুহা. ফখরুদ্দীন ইমন, সোহাগ মিয়াজী, সফিউল ইসলাম, লাল সবুজ উন্নয়ন সংঘ চৌদ্দগ্রাম উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান হৃদয়, সদস্য নাজমুল, শাহাদাৎ হোসেন, প্রণয়, নেছার উদ্দীন, মো. হানিফ, আরিফ, রবিউল, শাহাদাৎ, নাজমুল প্রমুখ। উল্লেখ্য, শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস বিষয়ক সচেতনা কার্যক্রমটি বুধবার থেকে শুরু হয়ে সারা দেশে চলমান থাকবে বলে জানান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল। বিগত দশ বছর ধরে সংগঠনটি মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্যবিবাহ্, অপরাধ ও অপসংস্কৃতি প্রতিরোধে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net