1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দীর্ঘ অপেক্ষার পর এক ভোটারকে পেয়ে হুমড়ি খেয়ে পড়ল সাংবাদিকরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি কুমিল্লা-৯ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময়  প্রতীক পেয়ে প্রচারণা শুরু করলেন কুমিল্লা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালাম  কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির যাত্রা শুরু সভাপতি: আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া  ঠাকুরগাঁওয়ে জামায়াতে আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন তরুণের হাত ধরে ধানের জমিতে সবজি চাষে নতুন সম্ভাবনা ঈদগাঁওয়ে ছিনতাইয়ের শিকার ফেরিওয়ালা

দীর্ঘ অপেক্ষার পর এক ভোটারকে পেয়ে হুমড়ি খেয়ে পড়ল সাংবাদিকরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ২৭৪ বার

আবদুল্লাহ মজুমদার ঃ দেশে উৎসবের ভোট বিদায় নিয়েছে বহুদিন। আজকাল ভোটকেন্দ্রে দেখা মেলা ভার ভোটারের। তার ওপর আবার করোনা আতঙ্কের মধ্যেই ভোট। তাই বলে তো আর সাংবাদিকদের পেশা থেমে থাকবে না।ভোট শুরু হতে ঘণ্টাখানেক ধরে ভোটারের জন্য তীর্থের কাকের জন্য অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। সকাল ১০টার দিকে ভোট দিয়ে এক ভোটার বের হতেই হুমড়ি খেয়ে পড়েন সবাই।

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে শনিবার রাজধানীর লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, সকাল ৯টায় এই কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর আসার কথা ছিল। কিন্তু ১০টা নাগাদ তিনি আসেননি। প্রার্থী না পেয়ে সংবাদ কর্মীরা অপেক্ষা করছিলেন ভোটারের।

কিন্তু ভোটারও আসছিল না। অবশেষে ১০টার দিকে একজন ভোটার আসলেন; ভোট দিলেন। আর তাকে ঘিরেই হুমড়ি খেয়ে পড়েন অপেক্ষমাণ সাংবাদিকরা।

করোনা আতঙ্কে আপত্তি থাকা সত্ত্বে বাংলাদেশে আজ ঢাকা-১০ আসনসহ গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net