1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে শাখা বরাক নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

নবীগঞ্জে শাখা বরাক নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৩২১ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম : নদী সচল ও প্রবাহমান রাখতে হবিগঞ্জের নবীগঞ্জে শাখা বরাক নদীর ‘অবৈধ দখল’ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে হবিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হবিগঞ্জের সিনিয়র কমিশনার লুশিকান্ত হাজং’র নেতৃত্বে ‘হাট নবীগঞ্জ’ মৌজার চরগাঁও ব্রিজ হতে এ অভিযান শুরু হয়।
এ সময় নদীর উপর কিছু জায়গা দখল করে নির্মিত আঃ রহমানের ৫ তলা, অসিত পালের ৩ তলা বিল্ডিংয়ের পিছনের কিছু অংশ, সিএনজি স্ট্যান্ড, পৌরসভার সবজি বাজারের ৬টি পাকা ঘরসহ বেশ কয়েকটি বিল্ডিং এর দখলকৃত অংশ ভাঙা হয়। অনেকেই অভিযান শুরুর পরপরই স্বেচ্ছায় নিজেদের অবৈধভাবে দখলকৃত অংশ ভাঙতে শুরু করেন। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এম এল সৈকতসহ আরো অনেকেই। অভিযানে সহযোগীতা করেন নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই শামসুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনিক সুত্রে জানাগেছে। পর্যায়ক্রমে বিভিন্ন মৌজার ১০১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এতে এ নদী ফিরে পাবে তার হারানো যৌবন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন জানান, যেসব জায়গায় সমস্যা ছিল, সব নিস্পত্তি করেই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এবং এই অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ শেষে শীঘ্রই নদী খননের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net