1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুরান ঢাকার নতুন সাজে আজিমপুর কবরস্থান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

পুরান ঢাকার নতুন সাজে আজিমপুর কবরস্থান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৪৯১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
পুরান ঢাকায় অবস্থিত আজিমপুর কবরস্থানে চিরশায়িত আছেন অনেক খ্যাতিমান ব্যক্তি। পাশাপাশি নগরবাসীর মরদেহ প্রতিনিয়ত সমাহিত করা হয় এখানে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এই জায়গা আধুনিকায়ন করা হয়েছে। ফলে ৭৪ দশমিক ৪২ বিঘা জমির ওপর নির্মিত ঐতিহ্যবাহী এই কবরস্থান পুরনো দৃশ্যপট বদলে পেয়েছে নতুন রূপ।

সরেজমিন দেখা গেছে, প্রতি দুই সারি কবর পরপর একটি করে চার ফুট চওড়া ১৬৮টি লম্বা হাঁটাপথ রয়েছে। প্রতিটি পথ বিশেষ ঢালাইয়ের মাধ্যমে পাকা করেছে ডিএসসিসি। এর নিচেই পানি নিষ্কাশনের ড্রেন। তাই মুষলধারে বৃষ্টি হলেও এখানে আগের মতো আর পানি জমে থাকবে না। মাঝের সুন্দর হাঁটাপথে দাঁড়িয়ে প্রার্থনা করা যায়। এটি সাজাতে ব্যবহার হয়েছে বিশেষ ধরনের সিরামিক ইট।

আধুনিক কবরস্থানটিতে ১ হাজার ৬০০ মিটার দৃশ্যমান সীমানাদেয়াল রাখা হয়েছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ পাশে আছে কাচের ৩২০ মিটার সীমানা। এর মাধ্যমে বাইরে থেকে কবর দেখা যায়। বিশিষ্ট স্থপতি রফিক আজমের তত্ত্বাবধানে কবরস্থানটির পুনঃডিজাইন চূড়ান্ত করে ডিএসসিসি।

আজিমপুর কবরস্থানে প্রবেশের ফটক দুটি। প্রধান ফটক ও কেয়ারটেকারের অফিস বেশ সুন্দর। বিভিন্ন প্রজাতির ফুল ও সবুজ গাছ ভূমিকা রাখছে সবুজায়নে এখানে। এছাড়া আছে পর্যাপ্ত অজুখানা, লাশের গোসল ও জানাজার বিশেষ ব্যবস্থা। ডিজিটাল পদ্ধতিতে প্রতিটি কবরের নম্বর নির্ধারণের ব্যবস্থা রয়েছে। পুরো স্থানটি সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।

সূত্র জানায়, বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি প্যাকেজের মাধ্যমে আজিমপুর কবরস্থান আধুনিকায়ন করা হয়। এর মধ্যে প্রথম প্যাকেজের কাজ ৭৫ ভাগ এবং দ্বিতীয় প্যাকেজের কাজ ৬০ ভাগ সম্পন্ন হয়েছে। নির্মাণশ্রমিকরা এখনও কাজ করছেন। দুটি প্যাকেজে ব্যয় হচ্ছে মোট ৪৮ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ১৭১ টাকা। কাজের মেয়াদ ধরা হয়েছে ২০১৮ সালের ২৮ জুলাই থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে ডিএসসিসির ইঞ্জিনিয়ার বিভাগ।

ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন শ্যামল বাংলাকে বলেন, ‘কবরই মানুষের শেষ ঠিকানা। এই বিশাল জনবহুল শহরে কেউ মারা গেলে তাদের অধিকাংশকেই আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। কিন্তু মানুষ প্রিয়জনের কবর দেখতে এসে সুন্দর পরিবেশ পায় না। তাই আমরা পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী কবরস্থান আধুনিকায়ন করেছি। ফলে মৃতব্যক্তির পরিবার-পরিজন স্বাচ্ছন্দ্যে কবর জিয়ারত থেকে শুরু করে সব কাজ করতে পারছেন।’ মেয়র খোকনের সাথে এই তদারকি কাজে সার্বিক ভাবে সহযোগিতা করেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হাসিবুর রহমান মানিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net