1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে বেশি দামে চাল বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

বাগেরহাটে বেশি দামে চাল বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩০৮ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
নভেল করোনা ভাইরাস অজুহাতে বাগেরহাটের চিতলমারীতে অতিরিক্ত দামে চাল বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে এক লক্ষ ২৫ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।সোমবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফুল আলম এ অর্থদন্ডাদেশ দেন।পরে তিনি সদ্য বিদেশ ফেরতদের বাসার সামনে সরকারি ভাবে লাল পতাকা টানানো এবং চিতলমারীর সকল গরুরহাট বন্ধের নির্দেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন,চিতলমারী উপজেলা সদর বাজারের নাজমুল শেখ,পরিতোষ কীর্ত্তনীয়া,চন্দ্র শেখর হাজরা,পরিতোষ সাহা,প্রদীপ সাহা,ইসমাইল হোসেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বলেন,করোনা ভাইরাসকে পূঁজি করে কতিপয় অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে চাল বিক্রি করছিল।এ খবর পেয়ে চিতলমারী উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে চাল ব্যবসায়ী নাজমুল শেখকে ২০ হাজার,পরিতোষ কীর্ত্তনীয়া ৩০ হাজার,চন্দ্র শেখর হাজরা ২০ হাজার,পরিতোষ সাহা ৩০ হাজার,প্রদীপ সাহা ১৫ ও ইসমাইল হোসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।এ ছাড়া জনগুরুত্ব বিবেচনা করে সদ্য বিদেশ ফেরতদের বাসার সামনে সরকারি ভাবে লাল পতাকা টানানো এবং চিতলমারী উপজেলার সকল গোহাট বন্ধের নির্দেশ দেয়া হয়।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অপরদিকে,করোনা ভাইরাস সম্পর্কে নানা তথ্য মনিটরিং করতে চিতলমারী সদর ইউনিয়ন পরিষদে জরুরী বৈঠকে বসেন বাগেরহাটের স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পাল।এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফুল আলম,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ,চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাফা,একরামুল হক মুন্সি,সাংবাদিক এস এস সাগর,দেবাশিষ বিশ্বাস,টিটব বিশ্বাস,ব্যবসায়ীগন ও ইউনিয়ন পরিষদ ব্যবসায়ীগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net