1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় করোনায় আক্রান্ত সন্দেহে একজন স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

শরণখোলায় করোনায় আক্রান্ত সন্দেহে একজন স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩৫১ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
শরণখোলায় রোববার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আঃ আউয়াল হাওলাদার (৬৪) নামের এক রোগী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তী হয়েছেন। তাকে স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। তার বাড়ি উপজেলার ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া গাজীর ব্রিজ এলাকায়। আঃ আউয়াল ১১ দিন আগে ভারত থেকে গোপনে বাড়ি ফিরে আসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, সকালে মৃত রশিদ হাওলাদারে পুত্র আঃ আউয়াল হাওলাদার জর, সর্দি-কাশি ও গলা ব্যাথাসহ করোনায় আক্রান্তের উপসর্গ নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসেন। তাকে প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা করার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ হয় তাদের। পরে তারা হট লাইনে মহাখালির রোগত্বত্ত নিয়ন্ত্রন কেন্দ্রে যোগাযোগ করলে আঃ আউয়ালকে আইসোলেশন সেন্টারে রাখার পরামর্শ দেন। আইসোলেশনে তাকে আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী তাকে ঢাকায় পাঠানো হতে পারে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, সংশিষ্ট ইউপি সদস্য তপু বিশ্বাস ভারত থেকে আসা আঃ আউয়ালের অসুস্থতার উপসর্গ দেখে সন্দেহ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। এব্যাপারে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারনা চালানো হচ্ছে।##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net