1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় চায়না ঠিকাদার কম্পানির ট্রলি চাপায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

শরণখোলায় চায়না ঠিকাদার কম্পানির ট্রলি চাপায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩২২ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পেল্ডারের বেড়িবঁাধ নির্মানকারী চায়না ঠিকাদার কম্পানির মাটি পরিবহনের ট্রলি চাপায় নজরুল ইসলাম (১৬) নামের এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, তার ইউনিয়নের দক্ষিণ চালিতাবুনিয়া গ্রামের হামিদ খানের ছেলে বাক প্রতিবন্ধী নজরুল ইসলাম বাড়ির পাশের নির্মানাধীন বেড়িবঁাদের ওপর দাড়িয়ে ছিল। এমন সময় পাউবোর টেকসই বাঁধনির্মান কাজে নিয়োজিত ‘সিএইচডাব্লিউই’ নামের চায়নার ঠিকাদার প্রতিষ্ঠানের একটি ট্রলি পিছন দিক থেকে চাঁপা দিলে ঘটনাস্থলে নজরুলের মৃত্যু হয়। এসময় ট্রলির চালক দ্রুত পালিয়ে যায়। চালকের নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে নজরুলের বাবা থানায় মামলা করবেন বলে জানান ওই ইউপি চেয়ারম্যান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদের কাছে জানাতে চাইলে লাশ উদ্ধার বা ময়না তদন্তের ব্যাপারে তাৎক্ষনিকভাবে কিছু বলতে পারেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
এব্যাপারে ঠিকাদার কম্পানির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net