1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ ঈদগাঁওয়ে চোরাই গরুসহ কসাই গ্রেফতার কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল, মঞ্জুরুল মুন্সীর মনোনয়ন বাতিল “সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা “ নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের  সেমিনার অনুষ্ঠিত

শ্রীনগরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ২৭৬ বার

আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও নারীর প্রতি সকল ধরনের সহিংসতা রোধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহনে সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীনগর ইউনিয়ন পরিষদের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশান ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, বি আর ডি বি (পজীক) কর্মকর্তা বর্তিকা চাকমা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, এড্যাভোকেট শামীমসহ ইউপি সদস্য সালাম, শাজেদা বেগম প্রমুখ । এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় একই স্থানে ”পজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net