1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে বিপ্লবের দুই সন্তানের জবাই করা লাশ ঢাকার বাসা থেকে উদ্ধারঃ অগ্নিদগ্ধ অবস্থায় স্ত্রীকে হাসপাতালে ভর্তি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

শ্রীনগরে বিপ্লবের দুই সন্তানের জবাই করা লাশ ঢাকার বাসা থেকে উদ্ধারঃ অগ্নিদগ্ধ অবস্থায় স্ত্রীকে হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৩০৫ বার

আব্দুর রকিব,শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতা : শ্রীনগরে বাজারের যমুনা ইলেকট্রনিক্সের মালিক ও যুবলীগ নেতা মোজাম্মেল হক বিপ্লবের দুই সন্তানের জবাই করা লাশ ঢাকার গোড়ানের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। অগ্নিদগ্ধ অবস্থায় তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকার খিলগাঁও থানার গোড়ান এলাকার ৩৯৭ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে শনিবার সকাল ৯ টার দিকে বিপ্লবের দুই মেয়ে জান্নাত (১২) ও আলভী (৭) এর লাশ উদ্ধার করা হয়। বিপ্লবের স্ত্রী আরিফুন্নেসা পপিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃদ রক্ত মাখা ছুড়ি ও বটি উদ্ধার করেছে।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ ঘরে চুরি কিংবা ডাকাতির কোনো চিহ্ন পায়নি। ধারণা করা হচ্ছে দুই সন্তানকে হত্যা করে পপি গায়ে আগুন দিয়ে আতœহত্যার চেষ্টা করেছে।
বিপ্লবের বাড়ি শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। সে শ্রীনগর বাজারে ইলেকট্রনিক্সের ব্যবসা করে। তার পারিবারিক সূত্র জানায়, সন্তানদের পড়ালেখার জন্য স্ত্রী ঢাকায় থাকেন। বিপ্লব শ্রীনগরে আলাদা ভাড়া ফ্ল্যাটে থাকেন। বিপ্লবের আলাদা বসবাসের কারণে তার স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া হতো। তবে বিপ্লব মাঝে মধ্যে ঢাকার বাসায় গিয়েও থাকতেন। তার শশুড় বাড়ি সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net