1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগর বাজারে মোবাইল কোর্টে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

শ্রীনগর বাজারে মোবাইল কোর্টে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৩৩৩ বার

আব্দুর রকিব,শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ শ্রীনগর বাজারে করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে নিত্যপন্য বেশী মূল্যে বিক্রি করায় ৬ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মূল্য বেশী রাখা ও মূল্য তালিকা না ঝুলানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৬ টি প্রতিষ্ঠানকে তিনি জরিমানা করেণ।
মোবাইল কোর্ট শ্রীনগর বাজারের পিয়াজ ও ডাল ব্যবসায়ী হাওলাদার এন্ড সন্সের গফুর হাওলাদারকে ৪০ হাজার টাকা, হাশেম ট্রেডার্সের আবুল হাসেমকে ১০ হাজার, চাল ব্যবসায়ী বেপারী রাইস ট্রেডার্সের শাহজাহান বেপারীকে ১০ হাজার, বাবুল এন্টার প্রাইজের অমির হোসেন বাবুলকে ১০ হাজার, চার তহবিলের শ্যামল সাহাকে ৩০ হাজার ও চক্রবর্তী এন্ড সন্সের কর্ণধার রবীন্দ্র অধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করে।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা, ফুড সেফটি ইন্সেপেক্টর নাসরিণ সুলতানা মিলি, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান, শ্রীনগর বাজার কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net