1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাসপাতালের প্রিজন সেলে মারা গেলেন ইয়াবা সম্রাট আমিন হুদা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

হাসপাতালের প্রিজন সেলে মারা গেলেন ইয়াবা সম্রাট আমিন হুদা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৩৮১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বহুল আলোচিত ইয়াবা সম্রাট আমিন হুদা মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত এই কয়েদি। ময়নাতদন্তের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, আমিন হুদা ইয়াবা মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি বিএসএমএমইউতে ভর্তি ছিলেন। শুক্রবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আমিন হুদার বাল্যবন্ধু সাখাওয়াত হোসেন জানান, আমিন হুদার বাসা গুলশানের ৫৭ নম্বর রোডের ১১/বি হোল্ডিঙে। এক মেয়ের জনক তিনি। চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের আপন ভাগনে আমিন হুদা। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তার হার্টের সমস্যা ছিল, মানসিকভাবে বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত ছিলেন। বন্দি থাকাবস্থায় হাসপাতালেই তার হার্টের রিং পরানো হয়েছিল।

২০০৭ সালের ২৪ অক্টোবর গুলশানের একটি বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয় আমিন হুদাকে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গুলশানের আরেকটি বাসা থেকে ১৩৮ বোতল মদ, পাঁচ কেজি ইয়াবা (১ লাখ ৩০ হাজার পিস) এবং ইয়াবা তৈরির যন্ত্র ও উপাদান উদ্ধার করা হয়। এসব ঘটনায় দায়ের করা একাধিক মামলায় ২০১২ সালের ১৫ জুলাই আমিন ও তার সহযোগী আহসানুল হককে ৭৯ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাদের দুজনকে ৭ কোটি ৫৫ লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net