1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে শত শত নলকূপ পানিশূন্য, খাবার পানির তীব্র সংকট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

কিশোরগঞ্জে শত শত নলকূপ পানিশূন্য, খাবার পানির তীব্র সংকট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩২৪ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
গ্রীষ্মের শুরুতেই আশঙ্কাজনকভাবে পানির স্তর নেমে যাওয়ায় কিশোরগঞ্জে দেখা দিয়েছে পানির কষ্ট। শত শত নলকূপ পানিশূন্য হয়ে পড়ায় বাধ্য হয়ে দূর-দূরান্ত থেকে সবাইকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। কোথাও দু-একটি নলকূপ থেকে পানি উঠলেও সেখানে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা মোটর চালু থাকলেও পানি না ওঠায় গরমে অনেক মোটর নষ্ট হয়ে যাচ্ছে। আগামী বর্ষা মওসুম না আসা পর্যন্ত এ সঙ্কট থাকবে বলে জানা গেছে।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর জানায়, কিশোরগঞ্জ জেলায় সরকারি ৬৫ থেকে ৭০ হাজার গভীর ও অগভীর নলকূপ রয়েছে। এছাড়া ব্যক্তি মালিকানায় রয়েছে আরো পাঁচগুণ বেশি নলকূপ। ব্যক্তি পর্যায়ের সেলুটিউবওয়েল দিয়ে কৃষিকাজের জন্য অতিমাত্রায় উত্তোলন করা হচ্ছে ভূগর্ভস্থ পানি। ফলে পানির স্তর (লেয়ার) নিচে নেমে গেছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে সেচপাম্প ও এলএলবি সেচপাম্পের মাধ্যমে বোরো চাষাবাদসহ শাক-সবজি চাষাবাদে পানি সরবরাহ দেওয়া হচ্ছে। অপরদিকে পুকুর, হাওর-বিল, খাল শুকিয়ে যাওয়ার কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। ফলে বাসা বাড়ির ব্যবহার্য নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। বৃষ্টির পানি ধরে রাখাসহ ভূপৃষ্ঠের পানি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net