1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে করোনা বিষয়ক সচেতনায় দুর্বার বাংলার উদ্যোগে লিফলেট বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

চৌদ্দগ্রামে করোনা বিষয়ক সচেতনায় দুর্বার বাংলার উদ্যোগে লিফলেট বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৩৩৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস বিষয়ক সচেতনা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দুর্বার বাংলা” এর উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। শুক্রবার (২০ মার্চ) বিকালে এ উপলক্ষে আয়োজিত লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী মো. এমরান হোসেন বাপ্পি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক মো. মোশাররফ হোসেন, আব্দুল খালেক পরশ, আব্দুর রব লাভলু, সাইদুর রহমান রিপন, কার্য নির্বাহী সাংবাদিক মো. বেলাল হোসাইন, মুহা. ফখরুদ্দীন ইমন, ডা. ইউসুফ হোসাইন সুমন, বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান মজুমদার। এসময় চৌদ্দগ্রাম বাজার, মুন্সীরহাট বাজার, কাদৈর বাজার, মিয়াবাজার, আলকরা বাজার, চিওড়া বাজার, ধোড়করা বাজার, গুনবতী বাজার, কাশিনগর বাজার, সলাকান্দি বাজার সহ উপজেলার প্রায় ত্রিশটি জনবহুল বাজার ও স্থানে একযোগে প্রায় ২৫ হাজার লিফলেট বিতরণ করা হয়। যা চৌদ্দগ্রাম উপজেলা তথা সমগ্র কুমিল্লায় সাড়া জাগানো কর্মসূচি হিসেবে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। লিফলেট বিতরণ কার্যক্রমে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ফাহাদ আহমেদ পাটোয়ারী, জাবেদ ভূঁইয়া, মো. সফিউল ইসলাম জিয়া, মো. রনি, মো. শামীম, মো. শাহরিয়ার হোসেন জয়, মো. কামরুল ইসলাম, মো. হোসেন, ডা. মাসুদ, মো. রবিউল আলম, মো. জসিম উদ্দীন হাসান, মো. মাসুম বিল্লাহ্, মো. নুরুল আমিন সেলিম, মো. জুয়েল, মো. শাকিল হোসেন জয়, মো. তানভীর আলম ভূঁইয়া, মো. মীর হোসেন রাজন, মো. আবুল হাশেম ভূঁইয়া, মো. বাবু, কাজী জহিদ হাছান, মো. পলাশ, মো. শাহ্ আলম লিটন, গাজী সম্রাট, মো. জালাল উদ্দীন রিয়াদ, ইসমাঈল হোসেন টিপু, আবুল হাশেম, পারভেজ মিয়াজী, ইশতিয়াক মোল্লা, জহিরুল ইসলাম মুন্সী, শাহিন আলম, আজীজুল হক নাঈম, মো. মামুন, সাইফুল ইসলাম আরিফ, গাজী শরীফ, লাভলু সোহাগ, শাহীন প্রমুখ। উল্লেখ্য, “দুর্বার বাংলা” মূলত ভ্রমণ সংগঠন হলেও দীর্ঘদিন ধরে এই সংগঠনটি মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্যবিবাহ্, অপরাধ ও অপসংস্কৃতি প্রতিরোধে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন সহ বিভিন্ন মানবিক কার্যক্রমও পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net