1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে বিদেশ ফেরত ৩৯৮ জনের সন্ধানে উপজেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

নবীগঞ্জে বিদেশ ফেরত ৩৯৮ জনের সন্ধানে উপজেলা প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৩৫১ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি- মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম | নবীগঞ্জ উপজেলায় গত ১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বিদেশ থেকে এসেছেন ৫৬৯ জন। তাদের মধ্যে মাত্র ১৭১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকি ৩৯৮ জন কী অবস্থায় আছেন, তা জানা নেই প্রশাসনের। তবে উপজেলার ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভা তাদের সন্ধান করা হচ্ছে। এ ছাড়া উপজেলার সব পৌর কাউন্সিলর ও ইউপি সদস্যকে প্রধান করে একটি করে কমিটি গঠন করা হয়েছে। যারা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা কমিটির কাছে প্রবাসীদের অবস্থানসহ বিভিন্ন তথ্য প্রদান করবে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি বিশ্বজিত কুমার পাল এ ব্যাপারে বলেন, গত এক মাসে ৫৬৯ জন মানুষ বিদেশ থেকে নবীগঞ্জে এলেও হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ১৭১ জন। আমাদের কাছে ৫৬৯ জনের একটি তালিকা পাঠানো হয়েছে। কিন্তু গত ৭ মার্চ থেকে যারা দেশে এসেছে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার ব্যাপারে জোর দিচ্ছি, যাদের পাসপোর্টে নবীগঞ্জের ঠিকানা ব্যবহার করা হয়েছে। তবে তারা সবাই নবীগঞ্জের ঠিকানায় অবস্থান করছেন কিনা তা আমাদের জানা নেই। তালিকাটি সব ইউনিয়নে পাঠানো হয়েছে। নবীগঞ্জে অবস্থান করলে সব বিদেশ ফেরত ব্যক্তিকে পর্যবেক্ষণে আনতে উপজেলা প্রশাসন কাজ করছে। আবার অনেকেই যারা হোম কোয়ারেন্টিনে আছেন বলে বলা হচ্ছে, তারাও সঠিকভাবে নিয়ম মানছেন না। সঙ্গত কারণে নবীগঞ্জে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকির মধ্যে রয়েছে। এ জন্য প্রতিটি পৌর কাউন্সিল ও ওয়ার্ডে ইউপি সদস্যদের দিয়ে একটি করে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ওয়ার্ডের বিদেশ ফেরত ব্যক্তির হোম কোয়ারেন্টিন নিশ্চিত করবে। কোনো ব্যক্তি কমিটির নির্দেশনা না মানলে উপজেলা প্রশাসন তার বিরুদ্ধে আইন প্রয়োগ করবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুস সামাদ বলেন, নবীগঞ্জ উপজেলা ৫০ শয্যার হাসপাতালে ৫টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া আলাদা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত আছে। রোগীর সঙ্গে আসা স্বজনদের হাসপাতালে প্রবেশের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। করোনা সচেতনতার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী লুকিয়ে থাকা প্রবাসীদের সন্ধান করা হচ্ছে।এদিকে গত রবিবার নিয়ম না মেনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় নবীগঞ্জ উপজেলার কাজির বাজারের ময়মনা কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা ও উপজেলার গজনাইপুর গ্রামের এক ইংল্যান্ড প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net