1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট-৪ উপনির্বাচনে ভোটগ্রহন কাল নিরাপত্তার চাদরে ঢাকা শরণখোলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

বাগেরহাট-৪ উপনির্বাচনে ভোটগ্রহন কাল নিরাপত্তার চাদরে ঢাকা শরণখোলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ২৯৯ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনে আগামী কাল ২১মার্চ উপনির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে গোটা শরণখোলা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ, আসানর-ভিডিপির পাশাপাশি বিজিবি ও কোস্টগার্ড নিযুক্ত করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহনের জন্য প্রশাসনের পক্ষ হতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহনের সমস্ত মালামাল নিয়ে কেন্দ্রে ছঁুটছেন প্রিজাইডিং ও নিরাপত্তা কর্মীরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জর সরকার জানান, উপজেলার চারটি ইউনিয়নে মোট ৩১টি কেন্দ্রের ভোটগ্রহনের মালামাল সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর দুইটার পর থেকেই মালামাল বন্টন শুরু হয়। ভোটগ্রহনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাত্তা বাহিনীও সচেষ্ট রয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, সার্বিক নিরাপত্তার জন্য শরণখোলা থানা এবং অতিরিক্ত মিলে ২৩৯জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। ভোটের ফলাফল ঘোষনার আগ পর্যন্ত সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে তারা।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহনের জন্য শরণখোলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র বা এর বাইরে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ ও আনসার-ভিডিপির পাশাপাশি চার প্লাটুন বিজিবি এবং এক প্লাটুন কোস্টগার্ড সদস্য নিযুক্ত রয়েছে। স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগীতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো বলে আশা করি। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net