1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে ১৬৮৫ শিক্ষা প্রতিষ্ঠানের একযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

বাগেরহাটে ১৬৮৫ শিক্ষা প্রতিষ্ঠানের একযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৩৭১ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাগেরহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধুর ভাষণ পাঠ করেছে শিক্ষার্থীরা। শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় জেলার ১ হাজার ৬‘শ ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক লক্ষ শিক্ষার্থী একযোগে এই ভাষণ পাঠ করেন। এর মধ্যে ৫‘শ ২৩টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (মাদরাসা, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ) পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও ১ হাজার ১‘শ ৬২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ভাষণ পাঠের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর উপর নির্মিত ডকুমেন্টরী প্রদর্শণ করা হয়। বাগেরহাট জেলা সরকারি বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মাচের্র ভাষণ প্রচার, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর উপর নির্মিত ডকুমেন্টরী প্রদর্শণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।এছাড়াও বাগেরহাট কামিল মাদরাসায় বঙ্গবন্ধুর ৭ই মাচের্র ভাষণ প্রচার, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর উপর নির্মিত ডকুমেন্টরী প্রদর্শণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ কামরুল ইসলাম,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিদর্শক মো: রবিউল ইসলাম। এসময় বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আবুল কালাম শেখ,উপধ্যক্ষ মাও: আমাজাদ হোসেন,ম্যানেজিং কমিটির সহসভাপতি আলহাজ্জ ডা: আব্দুল মতিন আকন,সহকারী অধ্যাপক মাও: নুরুল ইসলাম,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,মাদ্রাসার প্রভাষক মাও: আলী হায়দার শরীফ,মো: নুরুজ জামান,মাও: মইনুদ্দিন,মোম্মদ আলী,মোহিত আলম,মিসেস সাবিয়া সারমিন,মিসেস তনুজা খাতুন,সহকারী শিক্ষক মাও: এমদাদুল হক,মিসেস জিনাত রেহানা,তরফদার রেজাউল ইসলাম,মাও: হাফিজুর রহমান,মাও: আব্দুল বারী,মাও: এনায়েত হোসেন,মাও:মো: শুকুর আলী,হাফেজ মো: মোবারক আলী,মো: রফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুধুু বাগেরহাট কামিল মাদরাসা নয় জেলার সকল মাদরাসায় একযোগে বঙ্গবন্ধুর ৭ই মাচের্র ভাষণ প্রচার, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর উপর নির্মিত ডকুমেন্টরী প্রদর্শণ করা হয়েছে।এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এদিকে ৭ই মার্চ উপলক্ষে সকালে বাগেরহাট শহরের রেল রোডস্থ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net