ঢাকা   ১০:৪৯:০৩ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৪৫০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। তিনি বলেন, করোনাভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিয়ারের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো এখনও পরিস্থিত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় বিষেশজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা প্রেরণ করা হচ্ছে।

তিনি সোমবার বিকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ১৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা অর্জন করতে হলে মানসম্মত শিক্ষক খুবই জরুরি। শিক্ষকদের প্রতি নিয়ত আপডেট থাকতে হবে। বর্তমান বিশ্বে সবকিছু খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। তাই অনার্স, মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রি নিলেই সব শেষ হয়ে গেল তা নয়। আমাদের জীবনব্যাপী শিখতে হবে। আমাদের শিখতে হবে কিভাবে জীবনব্যাপী শিখতে হয়। সর্বস্তরের শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি