1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনসারীর জানাজায় গণজমায়েত: ফেসবুকে আপত্তিকর স্টাটাস দেওয়ায় বাগেরহাটে যুবক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

আনসারীর জানাজায় গণজমায়েত: ফেসবুকে আপত্তিকর স্টাটাস দেওয়ায় বাগেরহাটে যুবক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ২৪৯ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় জমায়েত নিয়ে ফেসবুকে আপত্তিকর স্টাটাস দেওয়ায় বাগেরহাটের ফকিরহাটের মধু কুন্ডু (৩২)নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বাড়ি থেকে ফকিরহাট থানা পুলিশ তাকে আটক করে। এর আগে সকালের দিকে ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় মানুষের জমায়েতের ছবি দিয়ে ফেসবুকে স্টাটাস দেয় মধু কুন্ডু। বিষয়টি স্থানীয় লোকজনের চোখে পড়লে তারা ফেসবুকে স্টাটাস দিয়ে প্রতিবাদ ও শাস্তির দাবি জানায়। পুলিশকেও বিষয়টি অবহিত করেন স্থানীয়।
আটক মধু কুন্ডু ফকিরহাট উপজেলার আট্রাকী গ্রামের কুন্ডুপাড়ার শুনীল কুন্ডুর ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ফেসবুকে স্টাটাস দেওয়ার বিষয়টি অবহিত হয়ে আমরা মধু কুন্ডুকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net