1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে অসচ্ছল কর্মীদের বাসায় রমজানের উপহার পৌঁছিয়ে দিলেন ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

ঈদগাঁহতে অসচ্ছল কর্মীদের বাসায় রমজানের উপহার পৌঁছিয়ে দিলেন ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৭৫ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার
মরনব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে মৃত্যুর মিছিল। এই ভয়ানক থাবা থেকে রক্ষা পায়নি বাংলাদেশও।

বাংলাদেশের মানুষের করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষার জন্য সারাদেশে চলছে সরকারের অঘোষিত লকডাউন।

দেশে যখনই এ অবস্থায় বিরাজ করছে তখন সাধারণ অসহায় খেটে খাওয়া মানুষের বিপদের শেষ নেই। মাস খানেক ধরে বাংলাদেশের অসচ্ছল পরিবার গুলোতে চলছে নিদারুণ কষ্ট।
এ কষ্ট দূর করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে এসেছে দরিদ্র পরিবার গুলোর মুখে হাসি ফুটাতে।যদিওবা অনেক পরিবারের কাছে এ ত্রাণ অপ্রতুল। ভাগ্যের নির্মম পরিহার অসচ্ছল ছাত্রলীগ কর্মীদের পাশে কেউ দাঁড়ায়নি।

এমন দুঃসময়ে অসচ্ছল ছাত্রলীগ নেতাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে কক্সবাজারের ঈদগাঁহ ফরিদ আহমদ কলেজ ছাত্রলীগের আহবায়ক মীর আবদুর রহমান নাহিদ।

গত ২৭ এপ্রিল মধ্যে রাতে ১৪ জন অসচ্ছল ছাত্রলীগ কর্মীর পরিবারের মাঝে পবিত্র রমজানের উপহার সামগ্রী বাইক যোগে গিয়ে পৌঁছে দেন।
তার ক্ষুদ্র এই উপহার প্যাকেটে যা আছে ২ কেজি ছোলা, ১ কেজি ড্রামচিপ ছোলা, ১ কেজি তেল,১ কেজি পেয়াজ, ১ কেজি মুড়ি,১ প্যাকেট লবন, ১ টি সাবান ।

উপহার সামগ্রী বিতরণ শেষে ছাত্রলীগ নেতা মীর আবদুর রহমান নাহিদ বলেন, “যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন অসচ্ছল ছাত্রলীগ নেতাকর্মীদের পাশে থাকব।
আমার মুখে যতদিন খাবার থাকবে সেই খাবারের অর্ধেক আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অসচ্ছল পরিবারের সদস্যের কাছে উপহার সামগ্রী তুলে দেব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net