1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাভাইরাস যেভাবে ছড়ায় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

করোনাভাইরাস যেভাবে ছড়ায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩১০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
পুরো বিশ্বকে পাল্টে দেওয়া ভয়াবহ করোনাভাইরাস মানবদেহে প্রবেশ করে মূলত মুখ, চোখ ও নাক দিয়ে। এসব অঙ্গ দিয়ে ঢুকে এই মারণ ভাইরাসটি কী প্রতিক্রিয়া তৈরি করে, তা তুলে ধরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন

মূলত ছড়ায় হাঁচি বা কফের মাধ্যমে
কভিড-১৯ আক্রান্ত কোনো রোগীর হাঁচি বা কফের মাধ্যমে মূলত ভাইরাসটি অন্যজনের দেহে ছড়ায়। এরপর কাছের কোনো লোকের নাক, মুখ বা চোখ দিয়ে দেহের ভেতর প্রবেশ করে। ভাইরাসটি খুব দ্রত নাসারন্ধ্রের মধ্য দিয়ে গলার পেছন দিকের মিউকাস মেমব্রেনে (পিচ্ছিল ঝিল্লি) পৌঁছায়। ভাইরাসটিতে সুচালো আমিষ (স্পাইকড প্রোটিন) আছে, যা মেমব্রেন কোষে আংটার মতো আটকে থাকতে কাজ করে। এই প্রোটিনের মধ্য দিয়েই ভাইরাসটি মানব কোষে নিজের জেনেটিক উপকরণ ঢুকিয়ে দেয়। এই উপকরণই কোষের বিপাকীয় কার্যক্রম ছিনতাই করে দেহের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। আস্তে আস্তে ভাইরাসটির সংখ্যা বৃদ্ধি ঘটতে থাকে এবং আক্রমণের মাত্রা মারাত্মক পর্যায়ে নিয়ে যায়।
শ্বাস-প্রশ্বাসের সমস্যা তৈরি করে
যখনই ভাইরাসটি সংখ্যায় বাড়বে তখনই কোষ ফেটে যায় এবং পাশের কোষগুলোকে সংক্রমিত করে। গলা থেকে ভাইরাসটি হামাগুড়ি দিয়ে ব্রংকিয়াল টিউবে নামতে থাকে। শেষে যখন ফুসফুসে ঢোকে ভাইরাসটির মিউকাস মেমব্রেন উত্তেজিত বা প্রজ্বলিত হয়। তাতে মানুষের অ্যালভিওলাই বা ফুসফুস ঝিল্লি ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে রক্তে অক্সিজেন সরবরাহ করতে ফুসফুসকে বেশি কাজ করতে হয়। আর যদি ফুসফুস ফুলে যায়, তবে কাজটি আরো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। ফুসফুসের ফোলা জায়গা তরল ও মৃতকোষে পূর্ণ হয়ে নিউমোনিয়া তৈরি করে। অনেকেরই তখন শ্বাস-প্রশ্বাস নিতে খুব সমস্যা হয়। ভেন্টিলেটর দরকার হয়। একপর্যায়ে আরো কঠিন পরিস্থিতি তৈরি করে; অর্থাৎ একুইট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম দেখা দেয়। অর্থাৎ ফুসফুস তখন মাত্রাতিরিক্ত তরলে পূর্ণ হয় সে সময় ভেন্টিলেটর দিয়েও কাজ হয় না, একপর্যায়ে রোগী মারা যায়।

ফুসফুসে আক্রমণ পরিক্রমা
ভাইরাসটি ফুসফুসের উভয় দিকের প্রান্ত (পেরিফেরি) দিয়ে আক্রমণ শুরু করে। শ্বাসনালি (ট্রাকিয়া) এবং অন্যান্য কেন্দ্রীয় বায়ুপথে আক্রমণ করতে কিছু সময় নেয়। যার কারণে কেবল প্রান্তভাগ পরীক্ষায় অনেক সময় রোগটি ধরা পড়ে না। বিশেষ করে চীনের ক্ষেত্রে এমনটি ঘটেছে। যার কারণে চিকিৎসকরা রোগীকে হাসপাতালে ভর্তিও নেননি। প্রথম দিকে বলেছিলেন, বাসাবাড়িতে অবস্থান করতে। পরবর্তী সময়ে তা অন্য লোকদের সংক্রমিত করে। এ রকম ভুল আমাদের এখানেও হওয়ার আশঙ্কা আছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

শুধু কি ফুসফুসই আক্রান্ত হয়?
মিউকাস মেমব্রেনকে বাহন করে মলনালি পর্যন্ত পৌঁছে যেতে পারে করোনাভাইরাস। তাই ভাইরাসটি পরিপাক প্রক্রিয়ায় নিয়োজিত কোষগুলোকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। সে কারণে অনেক রোগীর বদহজম বা ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। আবার ভাইরাসটি রক্তনালিতেও ঢুকে পড়তে পারে। সে ক্ষেত্রে কিডনি, হার্ট আর লিভারের মতো অঙ্গকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে কি না তা এখনো জানা যায়নি। সার্স ভাইরাসের ক্ষেত্রে দেখা গেছে, তা মস্তিষ্কে পৌঁছেছিল।
বিজ্ঞানীরা এখনো অন্ধকারে!
অনেক লক্ষণই এটি সার্স ভাইরাসের কথা মনে করিয়ে দেয়। যেমন—ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়া। কিন্তু এখনো ভাইরাসটিকে পুরোটা বোঝার সুযোগ হয়নি।

কোনো কোনো রোগী কয়েক সপ্তাহ একই রকম ভালো থাকার পর হঠাৎ নিউমোনিয়ায় আক্রান্ত হয়। অনেক রোগী সুস্থ হওয়ার পর আবার আক্রান্ত হয়েছে এমনও ঘটেছে। একজন রোগীর ঘটনা এমন—তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। একপর্যায়ে সে তাঁর স্ত্রীকে এসএমএস করে জানায় যে ভালো বোধ করছে এবং ক্ষুধাও পাচ্ছে তাঁর। তারপর রাত ১০টার দিকে হাসপাতাল থেকে জানানো হয়, লোকটি মারা গেছে। তাই বিজ্ঞানীরা ভাবতে বাধ্য হচ্ছেন, এর অনেক কিছুই এখনো অজানা।

ঝুঁকি যাঁদের বেশি
যেকোনো ব্যক্তিই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। তবে ষাট এবং সত্তরোর্ধ্বরা চরম ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি বা শ্বাসকষ্টসহ ফুসফুসের রোগ রয়েছে, তাঁদের পক্ষে করোনা সংক্রমণ বেশ আশঙ্কার। পরিসংখ্যান বলছে, এই গ্রুপের লোকজনই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন এবং বেশি মারা যাচ্ছেন।

অন্যদিকে শিশু ও মাঝারি বয়সীরা অপেক্ষাকৃত কম ঝুঁকিতে থাকেন, তবে তাঁরাও যে আক্রান্ত হচ্ছেন না একেবারে তা কিন্তু নয়। সংখ্যাটা নগণ্য এবং তারা সুস্থ হয়ে উঠছেন।

জানা অজানা

তাপমাত্রা বেশি থাকলে কি করোনার সংক্রমণ কমবে?
প্রথম দিকে একে ভিত্তিহীন বলা হলেও ইদানীং বিশ্বের বিভিন্ন মাইক্রো বায়োলজিস্টরা আশার বাণী শোনাচ্ছেন। তাঁদের ধারণা, তাপমাত্রা বাড়লে করোনা সংক্রমণ অনেকটাই কমবে। চীনের বিজ্ঞানীরাও দেখেছেন, সেখানে শীতে বেশি করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে। লন্ডনের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ গবেষণা কেন্দ্র পরিচালিত সমীক্ষাও বলছে, শীতকালে রোগীদের শ্বাসনালি থেকে প্রাপ্ত তিন ধরনের ভাইরাস শীতের সময় অতি সক্রিয় হয়ে ওঠে। সাধারণত যেকোনো জীবাণু ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে বেশি সক্রিয় থাকে। তাই চলতি বছরের জুনের শেষে কভিড-১৯ এর প্রভাব অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। তবে জেনেটিক পরিবর্তন ঘটিয়ে রূপ বদলিয়ে ভয়ংকর হতে পারে করোনাভাইরাস—এটিই আশঙ্কার বিষয়।

কাপড়ে কি এই ভাইরাস থাকতে পারে?
বিজ্ঞানীরা বলছেন, কাপড়ের মতো নরম জিনিসের গায়ে করোনাভাইরাস দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না। ফলে যে কাপড়টি পরিধান করা হচ্ছে এবং তাতে যদি ওই ভাইরাসটি থাকে, সেই জামাটি এক দিন বা দুদিন না পরলে সেখানে ভাইরাসটি জীবিত থাকার আর আশঙ্কা নেই। মনে রাখতে হবে, কভিড-১৯-এর ভাইরাসটি লেগে আছে এ রকম জিনিসে শুধু স্পর্শ করলেই কেউ আক্রান্ত হবেন না। বরং স্পর্শ করার পর তিনি যদি হাত দিয়ে মুখ, নাক অথবা চোখ স্পর্শ করেন, তাহলেই তা দেহে ঢোকার আশঙ্কা থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net