1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় মৃত্যু হলে সরকারি চাকরিজীবীদের জন্য ৫০ লাখ টাকা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

করোনায় মৃত্যু হলে সরকারি চাকরিজীবীদের জন্য ৫০ লাখ টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৪৪১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনায় মৃত্যু হলে সরকারি চাকরিজীবীদের জন্য ৫০ লাখ টাকা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মারা গেলে পদমর্যাদা অনুসারে তাদের পরিবারকে দেয়া হবে সর্বোচ্চ ৫০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে ক্ষতিপূরণের এই ঘোষণা দেয়া হয়। পরিপত্রে ক্ষতিপূরণের বিষয়ে বলা হয়, বেতন স্কেল অনুযায়ী ১৫ থেকে ২০তম গ্রেডের কেউ আক্রান্ত হলে ক্ষতিপূরণ পাবেন ৫ লাখ টাকা, আর মারা গেলে পাবেন ২৫ লাখ টাকা।

১০ থেকে ১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ৭ লাখ ৫০ হাজার টাকা আর মারা গেলে পাবেন ৩৭ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া, প্রথম থেকে নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ১০ লাখ টাকা এবং মারা গেলে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।

ক্ষতিপূরণ পাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রত্যক্ষভাবে করোনাভাইরাস পজিটিভের প্রমাণপত্র বা মেডিক্যাল রিপোর্টসহ স্ব-স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের করোনা সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ থেকে এই অর্থ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net