1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা সংকটে নোয়াখালীর বিভিন্ন স্থানে ধান কাটছে ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী

করোনা সংকটে নোয়াখালীর বিভিন্ন স্থানে ধান কাটছে ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৬৩ বার

মাহবুবুর রহমান : দেশের চলমান করোণা ভাইরাস সংকট মোকাবেলায় দেশ যখন লকডাউনে তখন এই অঞ্চলের বরোধান তোলা নিয়ে হিমশিম খাচ্ছিল কৃষক। এক দিকে শ্রমিক সংকট অন্যদিকে আর্থিক সংকটে ভুগছিলেন কৃষকরা আর সেই মুহূর্তে তাদের পাশে দাঁড়ালো বিভিন্ন উপজেলার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ ।

খোঁজ নিয়ে জানা যায়, নোয়াখালী -৩ আসনের স্থানীয় সাংসদ মামুন রশীদ কিরণের নির্দেশে উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা উপজেলার বিভিন্ন নরোত্তমপুর, হাজিপুর সহ বেশ কয়টি ইউনিয়নে ধান কেটে দেন।

এ বিষয়ে টেলিফোনে পৌর আওয়ামীলীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ বলেন এমপি মহোদয়ের নির্দেশে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ কৃষকদের ধান কাটতে সহযোগিতা শুরু করেছে। তিনি আরো জানান, এভাবে প্রতিটা উপজেলা থেকে রাজনৈতিক কর্মীরা এগিয়ে আসলে কিছুটা হলেও সংকট কাটবে কৃষকদের

একই একই চিত্র দেখা মিলে সেনবাগে সেখানে স্থানীয় সাংসদ সদস্য মোরশেদ আলমের নির্দেশে ছাত্রলীগের সভাপতি মাজেদুল হক তানভির এর সহযোগিতায় উপজেলার ৯টি ইউনিয়নে নেতাকর্মীদের কৃষকের ধান কেটতে দেখ যায়।

খোঁজ নিয়ে জানা যায় কবিরহাট উপজেলার বাটইয়া ৪ নং ওয়ার্ডের কৃষক কামাল ও আলমগীর দিশেহারা সেই মুহুর্তে সাবেক বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন শাহীনসহ ছাত্রলীগ কর্মীরা কৃষকের পাশে দাঁড়ালো। বৃষ্টিতে ভিজে ধানগুলো কেটে ঘরে তুলে দিলো।

আব্দুল মজিদ নামে এক কৃষক জানান এই মুহূর্তে রাজনৈতিক নেতা-কর্মীরা আমাদের পাশে আসায় আমদের অনেক উপকার হচ্ছে।

এ দিকে জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী জানান, এ এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের কৃষকদের সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ করা হলো সবাই মিলে কাজ করলে এই সংকট মোকাবেলা করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net