1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

কিশোরগঞ্জে হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৪৬ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে করোনা ভাইরাস নির্ণয়করণ পরীক্ষা কেন্দ্র (ল্যাব) অবশেষে স্থাপন করা হচ্ছে। কিশোরগঞ্জ সদরের যশোদলে প্রতিষ্ঠিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এই ল্যাব স্থাপন করা হবে।

এর ফলে কিশোরগঞ্জের কাউকে করোনা ভাইরাস শনাক্তের রিপোর্ট ঢাকা থেকে আসার জন্য অপেক্ষা করতে হবে না। দিনের পরীক্ষার রিপোর্ট দিনেই পাওয়া যাবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলায় করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। যেহেতু এ জেলায় ইতোমধ্যে অনেক মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন, সেহেতু এখানে নমুনা সংগ্রহও দিন দিন বাড়াতে হচ্ছে। এ অবস্থায় এখানে ল্যাব প্রয়োজন।

বিষয়টি অনুধাবন করে মহামান্য রাষ্ট্রপতি এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। রাষ্ট্রপতির প্রচেষ্টায় শীঘ্রই এখানে একটি ল্যাব স্থাপন করা হবে।

তিনি জানান, ইতোমধ্যে ল্যাব স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই কিশোরগঞ্জে করোনার পরীক্ষা শুরু হবে।

এ ব্যাপারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা কিশোরগঞ্জ নিউজকে জানান, ল্যাব হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net