1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার নাঙ্গলকোটে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে আরডিএফ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ মানবাধিকার প্রতিষ্ঠিত হোক ও গনতন্ত্র মুক্তি পাক:১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক – সুশীল ফোরাম ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৭৫ হাজার প্রবাসীর নিবন্ধন নারায়ণগঞ্জ–৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বদল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা টেকনাফে মানব পাচারবিরোধী অভিযান: পাহাড়ি আস্তানা থেকে ৭ ভুক্তভোগী উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোটে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে আরডিএফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২৬২ বার

আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট, কুমিল্লা :
করোনা মহামারী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দু’ ইউনিয়নে (রায়কোট উত্তর ও দক্ষিণ) অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট ডেভেলপমেন্ট ফ্রেন্ডশীপ (আরডিএফ)। সংগঠনটির পক্ষ থেকে রায়কোট উত্তর ও দক্ষিণ ইউনিয়নের অস্বচ্ছল, অসহায় ও কর্মহীন ২২০ পরিবারের মানুষের মুখে হাসি ফোটাতে মঙ্গলবার ও বুধবার সকালে ঘরেঘরে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

আরডিএফ প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইস্রাফিল হাজারীর সার্বিক ব্যবস্থাপনায় প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় এসব উপহার সামগ্রী ক্রয় করা হয়। আরডিএফ দুর্যোগ, সংকটময় পরিস্থিতি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, অসুস্থ্য ও অসহায় মানবতার কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। সহযোগিতা মূলক কার্যক্রমের কারণে সংগঠনটি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, আরডিএফ সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী, সহসভাপতি ডা: ফরিদ আহম্মেদ মোল্লা, ইস্রাফিল মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ডোনেশন ফান্ড পরিচালক মনছুর আলম মানিক, সাংগঠনিক সম্পাদক কবির আম্মেদ ভূঁইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ নোমানী, আরডিএফ ছাত্র ফোরাম সভাপতি এস আই জাহিদ, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মহিন, সহ সাধারণ সম্পাদক সোলেমান বাদশা, ইয়াহিয়া, বেলায়েত, সাইদুল, পারভেজ, আবু বকর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net